ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৬, ০৮:২৯ পিএম

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।

শনিবার সকাল ১০টায় ডাইংপাড়া চত্বরে অ্যাড. সালাহ উদ্দীনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নেসকো কোম্পানি কর্তৃক জোর করে চাপিয়ে দেওয়া প্রিপেইড মিটার ও অবৈধভাবে তিন গুণ বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় নেতারা বলেন, জনসাধারণের অর্থনৈতিক ভোগান্তি বিবেচনায় নেসকো কর্তৃপক্ষকে এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

বক্তারা আরও বলেন, কারও মিটারে কোনো সমস্যা হলে অফিস থেকে গিয়ে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হয়। আর প্রিপেইড মিটার নিতে না চাইলে কর্মচারীরা স্থান ত্যাগ করে চলে আসেন।

দ্রুত সময়ের মধ্যে প্রিপেইড মিটার স্থাপন স্থায়ীভাবে বন্ধ করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এএন

Link copied!