মো. আলী হাসান, জয়পুরহাট
মার্চ ২৯, ২০২৬, ০৫:৪১ পিএম
রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা এবং সদস্য রাফি চৌধুরী, মেহেদী হাসানসহ অন্যান্যরা।
এএন