ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এলেঙ্গা ফিলিং স্টেশনে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৬, ০৮:২৩ পিএম

এলেঙ্গা ফিলিং স্টেশনে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় অবস্থিত ‘মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও তারা কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রেখেছিল। তল্লাশিকালে সেখানে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল মজুত পাওয়া যায়। এছাড়া ফিলিং স্টেশনটিতে অকটেনের ক্যালিব্রেশন চার্ট (পরিমাপক তালিকা) সঠিকভবে সংরক্ষণ না করার প্রমাণ মেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট রোধে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় সংশ্লিষ্ট মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জেলার অন্যান্য ফিলিং স্টেশনেও এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!