ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোরে টাস্কফোর্স অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

মার্চ ৩১, ২০২৬, ০২:১৩ পিএম

যশোরে টাস্কফোর্স অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কার্গো পরিবহনে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআইপায়েল কুন্ডু উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে এস এ পরিবহনের একটি কার্গো ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি চালানো হয়। এসময় কার্গোটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, প্রসাধনী ও বিভিন্ন নামী ব্র্যান্ডের পণ্য উদ্ধার করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৪৮০ পিস পার্ক চকলেট, ১ হাজার ২৩০ পিস কিটক্যাট, ৫ হাজার ৭১০ পিস চুপা চুপস চকলেট। এছাড়া প্রসাধনীর মধ্যে ২ হাজার ৬৮৯ পিস পন্ডস ফেসওয়াশ, ৭৯৫ পিস গার্নিয়ার ফেসওয়াশ, ১ হাজার ২২৫ পিস মোস্তাক ফেসওয়াশ এবং ২১০ পিস ফিয়ামা শাওয়ার জেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা এসব পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে সীমান্ত ও চেকপোস্টগুলোতে বিজিবির এমন নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!