ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নদীতে ডুবে গেল চরমোনাই মাহফিলের জন্য রিজার্ভ করা লঞ্চ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০৪:৫৮ পিএম

নদীতে ডুবে গেল চরমোনাই মাহফিলের জন্য রিজার্ভ করা লঞ্চ
সংগৃহীত ছবি

বরিশালের চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে একটি রিজার্ভ করা লঞ্চডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।

স্থানীয়রা  সূত্রে জানা যায়, ডুবে যাওয়া এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চরমোনাই মাহফিলের উদ্দেশে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসে।

লঞ্চটি ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা ডেবে গিয়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়।

এ সময় কেউ ভেতরে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশ কিছু মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে- লঞ্চটি মজবুতভাবে বেঁধে না রাখায় পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

এএন

Link copied!