ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীলফামারীতে ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩, হামে ভর্তি ৬ শিশু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০৩:৩৬ পিএম

নীলফামারীতে ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩, হামে ভর্তি ৬ শিশু

নীলফামারীতে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গত সাত দিনে নীলফামারী জেনারেল হাসপাতালে ৮০ জন শিশুসহ মোট ২৪৩ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

শুক্রবার সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকিরা এখনো চিকিৎসাধীন। রোগীর চাপ এতটাই বেশি যে শয্যা সংকটের কারণে অনেককে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকদের মতে, তীব্র তাপদাহ, বিশুদ্ধ পানির অভাব এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে এই রোগের বিস্তার ঘটছে।

ডায়রিয়ার পাশাপাশি হামের আতঙ্কও দেখা দিয়েছে জেলায়। বর্তমানে ছয়টি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের আলাদাভাবে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে এবং উন্নত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ভুক্তভোগী এক শিশুর অভিভাবক জানান, জ্বরের পাশাপাশি শরীরজুড়ে র‍্যাশ ও ফুসকুড়ি দেখা দেওয়ায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

ডা. দেবাশীষ সরকার জানান, পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে আবহাওয়া পরিবর্তনের এই সময়ে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে বিশুদ্ধ ও ফুটানো পানি পান করা, বাসি খাবার পরিহার এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জ্বর বা পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!