ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কদমতলীর গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ০৩:৫৮ পিএম

কদমতলীর গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কেরানিগঞ্জের কদমতলী এলাকার গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ইউনিটগুলো। আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট সাতটি ইউনিট কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। একই সঙ্গে রিপোর্ট লেখা পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এএন

Link copied!