ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বানিয়াচংয়ে বিএনপি নেতা আলী হোসেনের ইন্তেকাল, জানাজায় জনতার ঢল

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

এপ্রিল ৫, ২০২৬, ১২:২৭ পিএম

বানিয়াচংয়ে বিএনপি নেতা আলী হোসেনের ইন্তেকাল, জানাজায় জনতার ঢল

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম আলী হোসেন (৫৫) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদ আসর পূর্বগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজা তার ভাতিজা হাফেজ রাফি মিয়ার ইমামতিতে অনুষ্ঠিত হয়। জানাজার আগে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবু মুনসুর শাখাওয়াত হাসান ডা. জীবন মরহুমের স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বিএনপি নেতাকর্মীদের মরহুমের পরিবারের পাশে থাকার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক আহ্বায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ এবং মরহুমের ছোট ভাই দেলোয়ার মিয়া।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সিলেটে নেওয়া হয়। সেখানে মাউন্ট এডোরা প্রাইভেট মেডিকেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

মরহুম আলী হোসেন মীর মহল্লার মরহুম বাতুন উল্বা সাহেবের বড় ছেলে। তিনি দীর্ঘদিন বাহরাইন প্রবাসী ছিলেন। দেশে ফিরে বানিয়াচং বড়বাজারে ব্যবসার পাশাপাশি সরকারি ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এলাকাবাসীর কাছে তিনি একজন মানবিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন কন্যা, মা ও ভাইদের রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএন

Link copied!