ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় প্রণোদনার বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৬, ০১:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় প্রণোদনার বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে তিন ধরনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

রোববার সরকারের ২০২৫–২০২৬ অর্থবছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পাট, মুগ ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ১৫০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি করে এমওপি এবং ৫ কেজি করে ডিএপি প্রদান করা হয়েছে। ৯০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি, এবং ৭০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর আলম, উপজেলা প্রকৌশলী আজাহার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যান্যরা।

এএন

Link copied!