দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬, ০২:৫৬ পিএম
পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় সামাজিক উৎসব চৈত্র সংক্রান্তি বিজু। বিজুকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠনের আয়োজনে পাঁচ-সাত দিনব্যাপি বিজু মেলা ও উৎসব উদযাপন করা হয়। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেলবন্ধন সৃষ্টি হয়। দীঘিনালা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে জোনের পক্ষ থেকে বিজু মেলা উদযাপনে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
রোববার সকালে দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল সদরে ৯টি সামাজিক সংগঠনের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি, ক্যাপ্টেন আব্দুল আল আজমী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদীন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা প্রমুখ।
এএন