ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৬:৫৫ পিএম

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে আসা এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটক শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে আসেন শিহাব আহমেদ। এরপর তিনি সাধারণ মানুষের দীর্ঘ লাইন উপেক্ষা করে আগে তেল নেয়ার চেষ্টা করেন।

ওই সময় ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম তদারকি করছিলেন ইউএনও কামরুল হাসান মারুফ। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে ইউএনও শিহাব আহমেদকে থামান এবং তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। তবে শিহাব আহমেদ মোটরসাইকেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ বলেন, আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে বিষয়টি জানার পর ওই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম।

এম জি

Link copied!