ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাউবিতে প্রশাসনিক গতিশীলতা ও শিক্ষার্থীসেবা উন্নয়নে ভার্চুয়াল সভা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০৮:৩৮ পিএম

বাউবিতে প্রশাসনিক গতিশীলতা ও শিক্ষার্থীসেবা উন্নয়নে ভার্চুয়াল সভা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও শিক্ষার্থীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। জুম প্ল্যাটফর্মে আয়োজিত সভায় বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানরা অংশ নিয়ে নিজ নিজ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবিকে আরও গতিশীল করতে দক্ষ জনবলকে উপযুক্ত স্থানে পদায়ন করা জরুরি। তিনি শিক্ষার্থীদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। বাউবির আয় শিক্ষার্থীনির্ভর হওয়ায় তাদের সন্তুষ্টি অর্জন ও সেবার মান বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপাচার্য নিয়মিত ক্লাস গ্রহণ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং প্রযুক্তিনির্ভর অনলাইন সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নকলমুক্ত পরিবেশ বজায় রাখার পাশাপাশি স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সঙ্গে যোগাযোগ জোরদারের নির্দেশনা দেন। এ ছাড়াও বাউবির বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কার্যকর প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম. আহমেদ হুসেইন বক্তব্য রাখেন। কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আধুনিক প্রযুক্তি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাউবিকে একটি মানবিক ও গতিশীল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব হবে। সভায় বিভিন্ন বিভাগের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ আঞ্চলিক কেন্দ্রসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!