ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল)

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল)

এপ্রিল ৯, ২০২৬, ০৬:১৫ পিএম

ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুর রহমান। ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। বক্তারা নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নত বাংলাদেশ গঠনে বিজ্ঞানের আবশ্যকতা তুলে ধরেন।

এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট ২৩টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খুদে বিজ্ঞানীদের মেধার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় একাডেমিক সুপারভাইজার মো. ফকরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

জেএইচআর

Link copied!