ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর হামলায় ৪ স্টাফ আহত, আটক ১

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ১০, ২০২৬, ০৪:৫৯ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর হামলায় ৪ স্টাফ আহত, আটক ১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে বহিষ্কৃত এক পরীক্ষার্থীর হামলায় চার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে পরীক্ষা চলাকালীন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থী আহনাফ আহমেদ পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় কক্ষ পরিদর্শক তাকে বহিষ্কার করেন। এরপর তাকে কক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষে (কন্ট্রোল রুম) নিয়ে যাওয়ার সময় সে উত্তেজিত হয়ে দায়িত্বরত স্টাফদের ওপর হামলা চালায়। আহত নিরাপত্তাকর্মীরা হলেন- মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল। 

আহত মনিরুজ্জামান জানান, বাধা দিতে গেলে ওই পরীক্ষার্থী তাকে বেধড়ক মারধর করে, এতে তার নাক ও কান রক্তাক্ত হয়।

ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক জানান, অসদুপায় অবলম্বনের কারণে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু সে শান্ত না হয়ে উল্টো স্টাফদের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে উপস্থিত অন্যান্যদের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন জানান, আটক পরীক্ষার্থী পুলিশের হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!