ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ০৪:৪১ পিএম

চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস লুৎফুন নাহার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এসময় সীমান্ত জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমাতে এবং অবৈধ পার্কিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়। প্রযুক্তির অপব্যবহার রোধে এবং গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হয়।

বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে সাধারণ মানুষ সঠিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার মির্জা শহিদুল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।

এএন

Link copied!