ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রাকের চাকা বিস্ফোরণে খোকসায় চালক নিহত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৫১ পিএম

ট্রাকের চাকা বিস্ফোরণে খোকসায় চালক নিহত

কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে পরেশ (৪০) নামের এক চালক নিহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুৃমানিক আড়াইটার দিকে বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকের চাকা হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে চালক পরেশ গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত পরেশের বাড়ি যশোর জেলার চুরামনকাঠি এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

জেএইচআর

Link copied!