ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বামনায় ৫ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বামনা (বরগুনা) প্রতিনিধি

বামনা (বরগুনা) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৮:১৪ পিএম

বামনায় ৫ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বরগুনার বামনায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সোমবার লা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার কৃষকের প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১০ বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চীফ হুইপের প্রতিনিধি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বোরো কাটার পর কোনো জমি যেন অনাবাদী না থাকে এবং দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, সেজন্য সরকার এই ব্যাপক ভর্তুকি দিচ্ছে। একই জমিতে তিন ফসল চাষ নিশ্চিত করার মাধ্যমে জাতীয় খাদ্য নিরাপত্তা শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে কৃষকদের সঠিক নিয়মে চাষাবাদের বৈজ্ঞানিক পরামর্শও প্রদান করা হয়।

জেএইচআর

Link copied!