ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ১৪, ২০২৬, ০১:০৩ পিএম

নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

আবহমান গ্রাম বাংলার চিরায়ত নানা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে নেত্রকোণায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ।

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নেত্রকোণায় পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়।

সকাল ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাক-ঢোল পিটিয়ে হাতি, ঘোড়া, ময়ূর, লক্ষ্মী পেঁচা সহ নানা ধরনের ব্যানার-ফেস্টুন বহন করে বৈশাখী শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।

সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী বর্ষবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু।

এছাড়াও জেলা শহরে মিতালী সংঘ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, মধুমাছি কচি-কাঁচার মেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, নেত্রকোণা জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক স্থানে বর্ণাঢ্য র‍্যালি, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।

এএন

Link copied!