ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কক্সবাজারে শুরু হলো বৃত্তি পরীক্ষা, প্রথম দিনে উপস্থিতি ৫৬ শতাংশ

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

এপ্রিল ১৫, ২০২৬, ০৬:১৫ পিএম

কক্সবাজারে শুরু হলো বৃত্তি পরীক্ষা, প্রথম দিনে উপস্থিতি ৫৬ শতাংশ

কক্সবাজার জেলায় শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে ১০৮১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নিয়েছে ৬০৫৭ জন পরীক্ষার্থী। এ নিয়ে উপস্থিতির হার দাঁড়ায় ৫৬%। 

বুধবার সকাল ১০টায় কক্সবাজারের ৯ উপজেলার ৪৮০টি কেন্দ্রে একযোগে শুরু হয় বৃত্তি পরীক্ষা। এতে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৪৭৫৫ জন পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মিয়া।

এদিকে সকালে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান জেলা শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমসহ অন্যান্যরা।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে। বারবার সময় পেছানোর কারণে এবং পরীক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণির প্রস্তুতির কারণে উপস্থিতির হার কমে গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, ১৬ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এএন

Link copied!