ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি হাসেন আলী

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ১৯, ২০২৬, ০৩:৩৩ পিএম

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি হাসেন আলী

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী হাসেন আলী। হরিণ প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৬ ভোট।

তফসিল অনুযায়ী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।

এ নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ‘খ’ প্যানেলে বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নেন। অন্যদিকে ‘ক’ প্যানেলে বিএনপিপন্থী ৯ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন এবং জামায়াতপন্থী ১১ জন প্রার্থী ছিলেন। মোট ২১টি পদের মধ্যে ‘ক’ প্যানেল ১১টি এবং ‘খ’ প্যানেল ১০টি পদে জয়লাভ করে।

ঘোষিত ফল অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের শামসুর রহমান শান্তন ঘুড়ি প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে জয় পেয়েছেন ‘খ’ প্যানেলের জিয়াউদ্দিন আহমেদ, তিনি চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট।

পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ‘ক’ প্যানেল ১০টি এবং ‘খ’ প্যানেল ৮টি পদ পেয়েছে। ‘ক’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন ও মোবাশ্বের আলী।

অন্যদিকে ‘খ’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ. জে. এম. জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।

প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন জানান, মোট ২ হাজার ৯০০ ভোটারের মধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোট দিয়েছেন। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এএন

Link copied!