ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় প্রতারণার অভিযোগে বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভ

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

এপ্রিল ১৯, ২০২৬, ০৮:০৭ পিএম

কেন্দুয়ায় প্রতারণার অভিযোগে বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভ

নেত্রকোণার কেন্দুয়ার দলপা ইউনিয়নের জল্লী ও রামজীবননগরের অর্ধশতাধিক কৃষক বেখৈরহাটি বাজারের বিএডিসি ডিলারসহ কয়েকজন ধান বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন।

রোববার দুপুরে উক্ত এলাকার কৃষক খোরশেদ মিয়া, ফুল মিয়া, সাইকুল, রেনু মিয়া, কাঞ্চন, রাবিল মিয়া, আতিকুর, জিলু, মামুন, শাজাহান, শামীম, বকুলসহ প্রায় অর্ধশতাধিক কৃষকের সাথে কথা হলে তারা এ অভিযোগ তোলেন।

কৃষকদের দাবি, স্থানীয় বেখৈরহাটি বাজারের বিএডিসি ডিলার সেলিম পাশা এবং ধান বীজ ব্যবসায়ী আলিকুল, তপন মিয়া ও মুখলেছ বোরো ব্রি ধান ৮৮ বীজ দেওয়ার কথা বলে বিভিন্ন জাতের মিশ্রিত ধান বীজ দিয়ে তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে ঠেলে দিয়েছেন। এতে প্রায় কয়েকশ কাঠা জমির কৃষক কয়েক হাজার মণ ধানের ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে কৃষকদের মাঝে চরম হতাশা, উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, ধান বীজ ব্যবসায়ীরা তাদের সাথে প্রতারণা করেছে। তাদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ না করে বিভিন্ন জাতের মিশ্রিত বীজ দেওয়া হয়েছে। তাদের বেঁচে থাকার অবলম্বন এই ফসল ঘরে তুলতে পারছেন না। একই জমিতে কিছু ধান পাকা, কিছু কাঁচা, কিছু গাছ উঁচু, কিছু নিচু এবং কিছু ধানের থোড় বের হচ্ছে, যা তাদেরকে বড় ক্ষতির মুখে ফেলেছে। তারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

অভিযুক্তদের একজন (বিএডিসি ডিলার) সেলিম পাশা মুঠোফোনে বলেন, তিনি সরকার কর্তৃক নির্ধারিত যে বীজ পান, সেই বীজই কৃষকদের কাছে বিক্রি করেন। কারো সাথে প্রতারণা বা কোনো কৃষককে ঠকানো তার কাজ নয়। অন্যদের বিষয়ে তার জানা নেই।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এমন কাজে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এএন

Link copied!