ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর প্রতিনিধি 

এপ্রিল ২০, ২০২৬, ১১:৪৮ এএম

দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তপন (৫৫) ও তার স্ত্রী লতা (৫০)।

সোমবার সদর উপজেলার সুইহারি আশ্রমপাড়ায় রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নূর নবী নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতির দুই সন্তান, একজন ছেলে ও একজন মেয়ে রয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি কেউ। তবে ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সময় ওই বাসায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এম জি

Link copied!