ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রামেকে দুই ভাইকে মারধরের অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ২১, ২০২৬, ০২:২০ পিএম

রামেকে দুই ভাইকে মারধরের অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মায়ের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে এক সেনাসদস্য ও তার ভাই মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, উল্টো তাদের ওপর ‘মব’ তৈরি করে হামলা চালানো হয়েছে। ঘটনার পর দুই ভাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

মারধরের শিকার ল্যান্স কর্পোরাল সোহেল আলী (২৯) ও তার ভাই জয় আলী (২৪) রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের বাসিন্দা। তাদের মা জুলিয়ারা বেগম (৫০) অসুস্থ হয়ে রোববার রামেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই জুলিয়ারা বেগমের মৃত্যু হয়েছে। এ নিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক তানিয়া আক্তার ও মো. শিবলীর সঙ্গে সোহেল ও তার ভাইয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল আলী মোবাইলে ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এসে তাদের মারধর করেন।

মারধরে সোহেল আলীর মুখে আঘাত লাগে। পরে তাকে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত একটি কক্ষে আটকে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ ডেকে দুই ভাইকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর মঙ্গলবার ভোরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার এস এম মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল আলী ও জয় আলীসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, তারা চিকিৎসকদের সরকারি কাজে বাধা দেন এবং হুমকি প্রদান করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলায় জয় আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে সেনাসদস্য সোহেল আলীকে সামরিক আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত কয়েক দিন ধরে তারা রোগীর স্বজনদের হাতে হেনস্তা ও হামলার শিকার হচ্ছেন। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ইন্টার্ন ডক্টরস সোসাইটির ব্যানারে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। একই সঙ্গে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হচ্ছে।

কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন।

এএন

Link copied!