ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ২২, ২০২৬, ০২:২১ পিএম

রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে বেদেনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামীসহ আরও একজন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেদেনা বেগম রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন তার স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির।

পুলিশ জানায়, অক্ট্রয় মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেদেনা বেগমকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরদিকে রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এএন

Link copied!