ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৯:২২ পিএম

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য মাছুম মোস্তাফা তার গাড়িতে জ্বালানি নিতে পেট্রোল পাম্পে থামলে একদল ব্যক্তি হঠাৎ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে। এ সময় সংসদ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে।

উপজেলা জামায়াত নেতাদের দাবি, বিএনপির কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে স্থানীয় বিএনপি এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংসদ সদস্য মাছুম মোস্তাফা জানান, পাম্পে থামা মাত্রই একদল লোক তার ওপর চড়াও হয় এবং গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

জেএইচআর

Link copied!