ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জে গোয়ালঘরে কয়েলের আগুনে কৃষক দগ্ধ, গরুর মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৫৩ পিএম

ঈশ্বরগঞ্জে গোয়ালঘরে কয়েলের আগুনে কৃষক দগ্ধ, গরুর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গবাদি পশু বাঁচাতে গিয়ে এক কৃষক গুরুতর দগ্ধ হয়েছেন এবং একটি গরুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও চারটি গরু আগুনে ঝলসে গেছে। শনিবার (২৫ এপ্রিল) শেষ রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরে থাকা পাঁচটি গরু চিৎকার শুরু করে। গবাদি পশুর চিৎকার শুনে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

আগুন থেকে গরুগুলোকে রক্ষা করতে গিয়ে গৃহকর্তা আবুল কালাম (৬২) শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে দগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় চারটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একটি গরু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। উদ্ধার করা চারটি গরুও আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছে।

দগ্ধ আবুল কালামকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারিভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জেএইচআর

Link copied!