ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় নেওয়া হচ্ছে এসএসসি পরীক্ষা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ০১:০০ পিএম

বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় নেওয়া হচ্ছে এসএসসি পরীক্ষা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।

রোববার বেলা ১১টার দিকে মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। বিদ্যুৎ না থাকায় অন্ধকারেই মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে কেন্দ্রটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। একাধিকবার বিদ্যুৎ অফিসে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ঝড়-বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হলে কেন্দ্রসচিবের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।

কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে এমনটাই আশা করা হয়েছিল, তাই বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় এবং বারবার জানানোর পরও সরবরাহ না আসায় বাধ্য হয়ে মোমবাতির আলোয় পরীক্ষা নিতে হয়েছে।

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন। রংপুর গ্রিড লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শঠিবাড়ি গ্রিড থেকে বিকল্প লাইন চালুর চেষ্টা চলছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, বিষয়টি কেন্দ্রসচিব আমাকে জানাননি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!