ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেঘনায় দুই মাসের নিষেধাজ্ঞায় ২০৩ জেলে আটক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ১, ২০২৬, ০৪:৪৪ পিএম

মেঘনায় দুই মাসের নিষেধাজ্ঞায় ২০৩ জেলে আটক

অভয়াশ্রমে মাছ ধরার নিষিদ্ধ সময়ে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় গত মার্চ ও এপ্রিল-এই দুই মাসে মৎস্য দপ্তরের বিশেষ অভিযানে ২০৩ জন জেলেকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

তিনি জানান, অন্যান্য অভয়াশ্রমে মাছ ধরার নিষিদ্ধ সময়ে সরকারের নির্দেশ শতভাগ পালনের লক্ষ্যে মেঘনা নদীর হিজলা উপজেলা অংশে গত দুই মাস দিন-রাত অভিযান অব্যাহত ছিল। এই সময়ের মধ্যে মোট ২০৪টি অভিযানে ২০৩ জন জেলেকে আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, এ সময়ে ২০৩টি মামলা ও ৪৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৪ জন জেলেকে নিয়মিত মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য অসাধু জেলেদের কাছ থেকে ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, সরকারের নির্দেশ শতভাগ পালন করতে আমরা নিজেদের জীবন বাজি রেখে সর্বদা প্রস্তুত রয়েছি।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের সাহসী ভূমিকার প্রশংসা করে হিজলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার বলেন, মোহাম্মদ আলমের মতো সারাদেশের অফিসারগণ সাহসী ভূমিকা পালন করলে হারিয়ে যাওয়া 'মাছে ভাতে বাঙালি'র গৌরব ফিরে আসতে বেশি দিন সময় লাগবে না।

তিনি সাহসী এই মৎস্য অফিসারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানান। ইউএনও উল্লেখ করেন, এই ধরনের সাহসী অফিসারগণ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে তাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে।

জেএইচআর

Link copied!