ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মে ১, ২০২৬, ০৪:৪৬ পিএম

ফরিদগঞ্জে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে রিয়াজ উদ্দিন (৪০) নামে এক মাদকাসক্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাছিয়ারা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন মৃত খোরশেদ আলম পাটওয়ারীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে রিয়াজ মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। ঘটনার দিন রাতেও মাদক সেবনের টাকা না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে নিজ ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

রাত ১১টার দিকে তার স্ত্রী মিতু আক্তার ঘরে গিয়ে রিয়াজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!