ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

মে ২, ২০২৬, ০৫:৫৫ পিএম

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম হাসান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার বলিদ্বারা বগুড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের মো. আবু সামার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাঈম হরিপুর উপজেলায় 'টিইএমএফ এগ্রো লিমিটেড' নামে একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দুপুরে তিনি রাণীশংকৈল থেকে মোটরসাইকেলে করে হরিপুরের দিকে যাচ্ছিলেন। পথে বলিদ্বারা বগুড়াপাড়া এলাকায় মোটরসাইকেলে হার্ডব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি অটোরিকশা তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী মো. শামীম জানান, নাঈমের পরিবারকে খবর দেওয়া হয়েছে; তারা সিরাজগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার পৌঁছালে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!