ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মে ৩, ২০২৬, ০২:১৪ পিএম

মহেশপুরে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক ১

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার আলামপুর গ্রামে পুলিশি ফাঁদ পেতে অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করা হয়।

ভুক্তভোগী গৃহবধূর এজাহার সূত্রে জানা যায়, তাঁর স্বামী প্রবাসী হওয়ায় তাঁর সাথে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও আদান-প্রদান করতেন। অভিযুক্তরা কৌশলে সেই ছবি ও ভিডিও সংগ্রহ করে তাঁকে ব্ল্যাকমেইল শুরু করে এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দাবির বিষয়টি ওই গৃহবধূ পুলিশকে জানালে থানা কর্তৃপক্ষের পরামর্শে টাকা দেওয়ার ফাঁদ পাতা হয়। শনিবার রাতে নির্ধারিত স্থানে টাকা নিতে এলে স্থানীয়দের সহযোগিতায় বিল্লাল হোসেনকে আটক করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ব্ল্যাকমেইলের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সে শরিফুল ইসলাম বিদ্যুৎ নামে অপর এক সহযোগীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ডিজিটাল মাধ্যমে এ ধরনের অপরাধ বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। কেউ যেন ভয় পেয়ে অপরাধীদের অন্যায্য দাবির কাছে নতি স্বীকার না করে দ্রুত পুলিশকে অবহিত করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত বিল্লালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!