ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালাইয়ে পরিত্যক্ত স্কুল কক্ষে মাদক সেবন, আটক ৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

মে ৩, ২০২৬, ০৭:৩৭ পিএম

কালাইয়ে পরিত্যক্ত স্কুল কক্ষে মাদক সেবন, আটক ৬

জয়পুরহাটের কালাই উপজেলায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে মাদক সেবনরত অবস্থায় ৬ জন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

রোববার সন্ধ্যায় উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কালাই উপজেলার পুরগ্রামের লাল্টু মিয়া (২৬), হারুঞ্জা এলাকার তৌহিদ হোসেন (২৮), জমিনপুরের আব্দুল আজীজ (২২), লওনা গ্রামের হাসান মিয়া (২২), গঙ্গা দাসপুরের শফিকুল ইসলাম (২৫) এবং ঝামুটপুরের জিয়াউর রহমান (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ওই ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জননিরাপত্তা ও শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!