ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ৪, ২০২৬, ০৪:২১ পিএম

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির সরঞ্জামসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪২ পুরিয়া হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবং ডাকাতির প্রস্তুতির মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাঁদের হেফাজত থেকে ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম রানা, মো. মনির হোসেন ওমর, মো. রমজান, মো. রিয়াজ, মো. সবুজ, মো. সালাউদ্দিন ও এমদাদুল। তাঁদের সবাইকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক (এমদাদুল হক) জানান, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান নিয়মিতভাবে চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডাকাতির প্রস্তুতিসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এক বার্তায় বলেন, মাদকসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!