ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বান্দরবানে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

মে ৪, ২০২৬, ০৫:৪১ পিএম

বান্দরবানে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

বান্দরবান র‌্যাব-১৫ অভিযানে অভিনব কায়দায় পেটের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারির অন্যতম হোতাসহ ৪ জনকে আটক করা হয়। 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)-এর স্কোয়াড্রন লিডার মো. মেহেদী আলম।

আটককৃতরা হলেন- জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫), জাফর মিয়া (৪০)। 

এ সময় তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকের একটি বিশাল চালান গোপনে কক্সবাজার জেলা থেকে যাত্রীবাহী বাসে বান্দরবান-চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে বান্দরবান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)-এর একটি টিম রবিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া এলাকার ঠাকুরদিঘী বাজার সংলগ্ন টাইম ক্যাফে রেস্টুরেন্টের সামনে মহাসড়ক থেকে হানিফ পরিবহনের একটি লোকাল বাসে অভিযান চালায়। এ সময় র‌্যাবের চৌকস আভিযানিক দল কৌশলে চারজনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের পেটে ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাদেরকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা ও এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে তাদের হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে নিবিড় পর্যবেক্ষণে তাদের পেট থেকে ইয়াবা ট্যাবলেট পায়ুপথে নির্গত মলের মাধ্যমে আনুমানিক ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানান, তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশলে পেটের ভেতরে ইয়াবা বহন করে সাধারণ যাত্রীবাহী পরিবহনের আড়ালে এই মাদকের চালান পাচার করছিলেন বলে স্বীকার করেন তারা।

এএন

Link copied!