ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চৌগাছায় পুলিশের অভিযানে নারীসহ ৯ মাদককারবারি আটক

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

মে ৪, ২০২৬, ০৫:৫৯ পিএম

চৌগাছায় পুলিশের অভিযানে নারীসহ ৯ মাদককারবারি আটক

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দুপুরে আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া খালপাড়া এলাকা থেকে আক্তার হোসেন (৪০) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইদ্রাকপুর গ্রামের মনিরুল ইসলাম মনির (৩৪) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৭ জনকে আটক করা হয়। তারা হলেন- রিনা খাতুন (৩৫), আশরাফুল ইসলাম (৩২), সুমিতা খাতুন (৩৩), শামীম হোসেন (২৮), ছকিনা খাতুন (৩৯), নিপা দাস (২৯) এবং রুমন দাস (৫০)। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এএন

Link copied!