ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অনলাইন জুয়া খেলার অভিযোগে ছাত্রশক্তির দুই নেতাসহ আটক ৯

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মে ৬, ২০২৬, ১০:২২ এএম

অনলাইন জুয়া খেলার অভিযোগে ছাত্রশক্তির দুই নেতাসহ আটক ৯

লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন ছাত্রশক্তির দুই নেতাসহ জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড ও অনলাইন জুয়া ক্যাসিনো খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় এ অভিযান চালায়। এসময় একটি বসতঘরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটককৃতরা বিভিন্ন জুয়ার সাইটে নগদ ও বিকাশের মাধ্যমে লেনদেন করতো।

এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ৩০টি সিমকার্ড উদ্ধার করা হয়। মোবাইলগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও সাইটের প্রমাণ পাওয়া গেছে।

একই দিনে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সদর থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলার সময় আরও ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত ডিভাইসগুলোতে বিভিন্ন জুয়া সংক্রান্ত অ্যাপ্লিকেশন ও লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ বলেন, লালমনিরহাট জেলাকে আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মাদক, জুয়া ও সন্ত্রাস মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় মাদক, জুয়া ও সন্ত্রাস মুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ফরিদ আলী, রাব্বি সরকার সৌরভ ও মাসুদ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, জুয়া খেলায় আটককৃতদের মধ্যে জাতীয় ছাত্রশক্তি লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইসলাম ও সংগঠক রাব্বি সরকার সৌরভ নামে দুজনকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে আটক করে পুলিশ। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন ওই দুই নেতা।


এএন

Link copied!