ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৪:৪২ পিএম

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন।

আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাজু হোসেন আদালতে অনুপস্থিত থাকায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাজু হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন সাজু। আশঙ্কাজনক অবস্থায় ডলিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তিনি মারা যান।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। বিচারিক কার্যক্রমে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১/ক ধারায় দোষী সাব্যস্ত করে আদালত আজ এই রায় প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে একটি প্রাণ অকালে ঝরে গেছে। আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম।

জেএইচআর

Link copied!