ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

মে ৮, ২০২৬, ০৮:৫৩ পিএম

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তিল্লি বিলপড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তিল্লী গ্রামের আলম, সোনা মিয়া ও কালু মিয়া। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে বলে জানা গেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দড়গ্রাম এলাকা থেকে কংক্রিটবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা তিন আরোহীবাহী একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী আলম ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কালু ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। সাটুরিয়া থানার ওসি মোশারফ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কিশোরদের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!