ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাটমোহরে কমলা নদীর ফুট ব্রিজ সংস্কারহীন, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ

শিমুল বিশ্বাস, চাটমোহর (পাবনা)

শিমুল বিশ্বাস, চাটমোহর (পাবনা)

মে ৯, ২০২৬, ০২:১৯ পিএম

চাটমোহরে কমলা নদীর ফুট ব্রিজ সংস্কারহীন, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ

পাবনার চাটমোহর ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সংযোগস্থলে কমলা নদীর ওপর নির্মিত ফুট ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ১৯৯৯ সালে নির্মিত প্রায় ৩০ ফুট দীর্ঘ এই ব্রিজটি গত ২৭ বছরেও কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে তা চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির এক পাশে পাবনার চাটমোহর উপজেলার খৈরাশ গ্রাম এবং অপর পাশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়াড় গাড়ফা গ্রাম। এই পথ দিয়ে রাজাপুর, মুলাডুলি ও সাতইলসহ অন্তত ২০টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন।

গত এক দশকেরও বেশি সময় ধরে ব্রিজটির রেলিং ভাঙা এবং কাঠামো নড়বড়ে হয়ে যাওয়ায় এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও বৃদ্ধদের পারাপারের সময় চরম আতঙ্ক বিরাজ করে।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের বেহাল দশা নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, রেলিং না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

পথচারী রইচ উদ্দিন বলেন, সন্তানদের নিয়ে পার হওয়া খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত এই স্থানে একটি নতুন ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবীর ব্রিজের জরাজীর্ণ অবস্থার কথা স্বীকার করে বলেন, জনদুর্ভোগের বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!