ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সুবিধাবঞ্চিতদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ৯, ২০২৬, ০৫:৩৭ পিএম

টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সুবিধাবঞ্চিতদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ

টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বড় অংকের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নতুন ঘর নির্মাণের জন্য উপকারভোগী প্রতি ৬৫ হাজার টাকা, গরু কেনার জন্য ৪৫ হাজার টাকা এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণের জন্য ২১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এ ছাড়াও গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীসহ মোট ৬৮ জন বিশেষ সুবিধাবঞ্চিত ব্যক্তিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার ৩৭২ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে জীবনমান উন্নয়ন বাবদ ১ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ ছাড়া আবাসন সহায়তা হিসেবে ১৩৫ জনকে ৮১ লাখ টাকা এবং কারিগরি প্রশিক্ষণ ও অন্যান্য প্রকল্পের আওতায় সব মিলিয়ে মোট ২ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার টাকার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম বিভাগের পরিচালক মো. রেজাউল করিম।

বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সর্বদা আর্তমানবতার সেবায় নিয়োজিত। এই সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান তারা। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের সহায়তার পরিধি আরও বৃদ্ধি পাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!