ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বড়লেখায় গৃহবধূর আত্মহত্যা, ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মে ১৩, ২০২৬, ০৭:৩৯ পিএম

বড়লেখায় গৃহবধূর আত্মহত্যা, ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় বাবার বাড়িতে এক চা শ্রমিক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে একজনের নাম উল্লেখ রয়েছে।

নিহত গৃহবধূর নাম ময়না গঞ্জু। তার স্বামীর বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় হলেও গত প্রায় এক বছর ধরে তিনি বড়লেখায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।

মরদেহ উদ্ধারের সময় পুলিশ একটি হাতে লেখা চিরকুট পায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই চিরকুটে ‘বিশ্বজিৎ’ নামের এক ব্যক্তির উল্লেখ রয়েছে এবং সেখানে কিছু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা লেখা ছিল। পুলিশ চিরকুটটি আলামত হিসেবে জব্দ করেছে এবং চিরকুটে উল্লেখিত ব্যক্তির সাথে ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানা পুলিশ জানায়, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পারিবারিক কলহ ও ব্যক্তিগত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে।

নিহতের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!