ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০১:২৩ পিএম

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে দুই স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার উপজেলার ছদাহা ইউনিয়নের সীমান্তবর্তী বাজালিয়া এলাকার পাহাড়ি মৎস্য প্রজেক্ট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে রাতভর অভিযান চালিয়ে পাহাড় ও সমতলের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, দুই স্কুলছাত্রী বুধবার সকালে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে কয়েকজন শ্রমিক তাদের জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নবম শ্রেণির এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। একই সময় তার সঙ্গে থাকা অষ্টম শ্রেণির আরেক ছাত্রীও শ্লীলতাহানির শিকার হন।

ঘটনার পর ভুক্তভোগীরা পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ছৈয়দ (১৫), মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০) ও আব্দুর রহিম (১৮)। তারা সবাই উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীদের পুলিশ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে। পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এএন

Link copied!