ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আরএমপি কমিশনার

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১৭, ২০২৬, ০৩:১৬ পিএম

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই

রাজশাহী মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি বলেছেন, মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধ দমন করে রাজশাহীকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

রোববার সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, পুলিশি কার্যক্রমকে আরও সেবামূলক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে আরএমপির সব ইউনিটকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, পুলিশ কমিশনারের কার্যালয়সহ মহানগর পুলিশের কোনো ইউনিটে সেবা নিতে এসে কেউ যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

তিনি আরও বলেন, আইজিপির নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানাকে “জিরো কমপ্লেইন” থানা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির সম্মুখীন না হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় তিনি আরএমপির সব স্তরের পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। আগামী দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান, পিপিএমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এএন

Link copied!