ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মির্জাপুরে আড়াই হাজার রোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১৭, ২০২৬, ০৬:৫৯ পিএম

মির্জাপুরে আড়াই হাজার রোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

‘সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হন’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কৌইকা, গ্লোবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে রোববার সকাল ১০টায় কুমুদিনী নার্সিং কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কুমুদিনী ক্যাম্পাস ও হাসপাতাল রোডে র‌্যালি এবং হাসপাতালের প্রধান ফটকের সামনে বিনামূল্যে উচ্চরক্তচাপ ও রক্তের গ্লুকোজ (ডায়াবেটিস) পরীক্ষা করা হয়।

কুমুদিনী নার্সিং কলেজ মিলনায়তনে আলোচনা সভায় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার ডা. সিনাং লিম, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডা. হায়োক পার্ক, পিএমসিআইর ডাক্তার স্যাংজান কিম, ফিল্ড ম্যানেজার লিপস মৃ প্রমুখ বক্তৃতা করেন।

ফিল্ড ম্যানেজার লিপস মৃ বলেন, মির্জাপুর উপজেলার ১০ ইউনিয়নে কৌইকা, গ্লোবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের যৌথ উদ্যোগে দুটি করে ক্যাম্পেইনের মাধ্যমে এ পর্যন্ত আড়াই হাজারের বেশি রোগীর বিনামূল্যে উচ্চরক্তচাপ ও রক্তের গ্লুকোজ (ডায়াবেটিস) পরীক্ষা করানো হয়েছে। আগামী বছর এ উপজেলার বাকি ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই কার্যক্রম চালু করা হবে।

এএন

Link copied!