ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাজৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জাহান্দার আলী জাহান

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মে ১৮, ২০২৬, ০৭:৫৫ পিএম

রাজৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জাহান্দার আলী জাহান

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে ৯টি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ছুটে গেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার পাইকপাড়া ইউনিয়নে আকস্মিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৯টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ২টি গরু। এ ছাড়া ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, ধান-চালসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্যোগের খবর পেয়েই মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং তাদের এই বিপদে সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সংসদ সদস্যের পরিদর্শনের সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, রাজৈর উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র ও বাসস্থান পুনর্নির্মাণের জন্য দ্রুত সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা নিশ্চিত করা হবে।

জেএইচআর

Link copied!