ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রাসিক প্রশাসক

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী বাসী

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ২০, ২০২৬, ০৫:২৬ পিএম

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী বাসী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নগর ভবনের এনেক্স হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন পরিদর্শক ও পরিচ্ছন্ন কর্মকর্তাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ঈদের দিবাগত রাতের মধ্যেই শহরের সব বর্জ্য অপসারণ করে পরদিন সকালে নাগরিকদের একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা করছি। আসন্ন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই ঈদের পরদিনই রাজশাহী মহানগরবাসী যেন একটি ঝকঝকে ও পরিচ্ছন্ন নগরী পান।

তিনি আরও জানান, এবারই প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের ব্যাগ এবং বর্জ্য অপসারণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দেওয়া হবে। কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান। রাজশাহীকে বিশ্বমঞ্চে পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে টিকিয়ে রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার এবং ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন (পরাগ)।

উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুর সঞ্চালনায় সভায় উপস্থিত ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন পরিদর্শকেরা যথাসময়ে বর্জ্য অপসারণের কাজে সর্বোচ্চ দায়িত্ব পালনের নিশ্চয়তা দেন।

জেএইচআর

Link copied!