ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ২০ লাখ টাকার ভারতীয় রুপাসহ নারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ২১, ২০২৬, ০৯:৩০ পিএম

চুয়াডাঙ্গায় ২০ লাখ টাকার ভারতীয় রুপাসহ নারী আটক

চুয়াডাঙ্গায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছোট-বড় ১৮ পিস ভারতীয় রুপাসহ রিজিকা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। উদ্ধারকৃত রুপার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক রিজিকা বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানার ইল্ট চাঁদপুর গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় দুপুরে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দলটি চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে নান্টুরাজ সিনেমা হলের নিকটে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে ট্রেনযোগে আসা রিজিকা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ছোট-বড় মোট ১৮ পিস ভারতীয় রুপা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৬ বিজিবি জানায়, উদ্ধারকৃত রুপার মোট ওজন ৪ কেজি ১০০ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য ১৯ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া জব্দকৃত মোবাইল ফোনের মূল্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধী রয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!