ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ১২:৫০ এএম

১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পানামার পতাকাবাহী জাহাজটি শুক্রবার ভোরে বন্দরে এসে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি বাংলাদেশে আসা দ্বিতীয় ক্রুড অয়েলের চালান।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান জানান, জাহাজটি থেকে সকাল সাড়ে ১০টার দিকে লাইটারিং পদ্ধতিতে তেল খালাস শুরু হয়েছে।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনোমিয়া’ নামের আরেকটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর প্রায় দুই মাস পর বিকল্প রুট ব্যবহার করে ওই চালান দেশে পৌঁছেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুদ্ধ শুরুর আগে সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি এক লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল।

এদিকে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বিপিসির জন্য আরও প্রায় এক লাখ টন ক্রুড অয়েল বহনের প্রস্তুতি চলছে। আগামী ৩০ মে নতুন চালানটি জাহাজে তোলার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এম জি

Link copied!