ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাটোরে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

মে ২৩, ২০২৬, ১২:৫৩ এএম

নাটোরে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর ফাগুয়াড়দিয়া ইউনিয়নের মাধববাড়িয়া শেখপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- নাটোর সদর উপজেলার জুজেরহাট এলাকার সুবহানের ছেলে ইউনুস আলী (৪২) এবং বাগাতিপাড়া উপজেলার হিজলি দীঘাপাড়া গ্রামের শাকের মন্ডলের ছেলে আলম মন্ডল ওরফে গেদা (৪০)।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হারানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মাধববাড়িয়া শেখপাড়া এলাকার আজিজুল হকের দোকানের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশ জানায়, আটককৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!