ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালিয়াকৈরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ২৩, ২০২৬, ১১:৩৫ এএম

কালিয়াকৈরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া ও গোয়ালবাতান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ব্রিজের ওপর বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ ও উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হামিম গ্রুপের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়, কিছু সময় যানজটেরও সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাগাতুল আলম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএন

Link copied!